অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এস এম শাখির উদ্দিন। ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার সাহেব আলী।
এ সময় বাহাদুরপুর ইউনিয়নের চারটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের দাতা সদস্য নুরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক মিয়াদ আলী, সহসভাপতি সাফা উদ্দিন খাঁ, ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক লুৎফর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষক মো. সোহরাব উদ্দিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
একজন শিক্ষকের বিদায় কেবল তাঁর কর্মজীবনের সমাপ্তি নয়, বরং একটি প্রতিষ্ঠানের স্মৃতিময় অধ্যায়ের পরিসমাপ্তিও। দীর্ঘদিন ধরে যাঁর কাছ থেকে শিক্ষার্থীরা জ্ঞান, শৃঙ্খলা ও দিকনির্দেশনা পেয়েছে, তাঁর অনুপস্থিতি সহজেই পূরণ হওয়ার নয়। সোহরাব স্যার হয়তো আর প্রতিদিন শ্রেণিকক্ষে দাঁড়িয়ে গণিতের পাঠ দেবেন না, তাঁর স্নেহমাখা শাসনেও মুখর হবে না বিদ্যালয়ের আঙিনা। তবু তাঁর হাতে গড়ে ওঠা শিক্ষার্থীদের স্মৃতিতে তিনি বেঁচে থাকবেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে—শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতায়।
The post চোখের জলে বিদায় সোহরাব স্যার, শ্রেণিকক্ষে আর শোনা যাবে না প্রিয় শিক্ষকের কণ্ঠ appeared first on ভোরের চেতনা.
