দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৬, ১০:২৫ পিএম
নারায়ণগঞ্জ জেলাতে ২৪০টির অধিক মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে দেবীর মত্তে আগমন উপলক্ষে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। এখনো মণ্ডপ গুলোতে দেবী দূর্গা, লক্ষী, স্বরসতী, কার্তিক ও গনেশের প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ চলমান থাকলেও পুরোপুরি ভাবে প্রস্তুত হয়েছে নিতাইগঞ্জে অবস্থিত শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের দেবী দূর্গা। ইতোমধ্যে মহালয়াতেই পূজিত হয়েছেন দেবী দূর্গার নতুন এই প্রতিমা।
মণ্ডপটিতে অন্যদের মত সাজ সজ্জায় খুব বেশি অর্থ ব্যয় বা জৌলুস আনা না হলেও এখানে প্রধান্য দেওয়া হয় সংস্কৃতি ঐতিহ্য ও পূজার সময় প্রতিমা দেখতে আসা ভক্তবৃন্দদের সেবা প্রদানের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এবার এই মণ্ডপে দশভূজা দেবী দূর্গার ১০ হাতে থাকে অস্ত্রশস্ত্রের পরিচিতি ফুটিয়ে তুলেই মণ্ডপ সাজানো হয়েছে। আর এসব কাজে ব্যবহার করা হয়েছে সুপারি গাছের খোল।
শ্রী শ্রী বলদেব জিউর আখড়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয়কে রায় চৌধুরী বাপ্পি জানান, আমাদের মণ্ডপের প্রতিমা শতভাগ প্রস্তুত হয়েছে। আমরাই হয়তো সর্বপ্রথম পুরোপুরি ভাবে প্রতিমা প্রস্তুত করেছি। আমাদের পূজা মণ্ডপটি বাংলাদেশের জাতীয় পতাকার মত লাল সবুজে সাজিয়েছি। তিনি বলেন আমাদের এই মন্দিরটি শতবছরের পুরনো। অনেক ভাঙা গড়ার মধ্য দিয়ে আমাদের এই মন্দিরের ইতিহাস। আমাদের এই মন্দিরের প্রতিমা কিন্তু বিসর্জন হয়না। বছরের ১২ মাস জুড়েই এখানে দূর্গা প্রতিমার পূজা হয়ে থাকে। সকল ধর্ম বর্ণ মানুষের একটি ইমোশনের জায়গা এই বলদেব মন্দির। আমরা মানবসেবাকেই মন্দিরের অন্যতম ব্রত হিসেবে মনে করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে আমরা সেই প্রত্যাশা নিয়েই এগিয়েছি। আমরা পূজা দেখতে আসা মায়েদের সাথে শিশু বাচ্চা থাকলে তাদের জন্য আলাদা ব্রেস্ট ফিডিং এর ব্যবস্থা রেখেছি। সেই সাথে একটি প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র, সেলফি বুথ সহ আমরা উৎসবটিকে একটি আনন্দঘন পরিবেশ দিতে চাচ্ছি।
