সংবাদসংস্থা মুম্বই: বিজয় দেবেরাকোন্ডা কি ইনস্টাগ্রামে স্ত্রী রশ্মিকা মন্দানাকে 'আনফলো' করে দিয়েছেন? সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমনটাই গুঞ্জন ছড়িয়েছে। যদিও রশ্মিকা বিজয়কে 'ফলো' করছেন এখনও। তাহলে হঠাৎ করে কী এমন হল দু'জনের মধ্যে? আসলে জানা যাচ্ছে, বিজয় নাকি শুরু থেকেই কাউকে 'ফলো' করতেন না ইনস্টাগ্রামে, এমনকী রশ্মিকাকেও নয়। কিন্তু রশ্মিকা তাঁকে 'ফলো' করতেন।
সাম্প্রতিক প্রেক্ষাপটে, 'কফি উইথ করণ ৯'-এ তাঁদের উপস্থিতি এবং তাঁদের প্রকাশ্যে করা নানা মন্তব্য নিয়ে অনলাইন আলোচনার পর সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক বা কাউকে "আনফলো" করা নিয়ে নানা জল্পনা-কল্পনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে জানা যাচ্ছে, বিজয়ের 'জিরো-ফলোয়িং'-এর বিষয়টি সম্পর্কের ভাঙনের লক্ষণ নয়, বরং এটি তাঁর একটি সাধারণ ব্যক্তিগত অভ্যাস মাত্র। এছাড়া এই দুই তারকা কেউই কোনও ব্যক্তিগত সমস্যার কথা নিশ্চিত করেননি।
প্রসঙ্গত, সম্প্রতি 'কফি উইথ করণ সিজন ৯'- এ এসে বিজয় দেবেরাকোন্ডা জানান তিনি প্রথমে ইতালিতে রশ্মিকাকে প্রপোজ করার কথা ভেবেছিলেন। কিন্তু সঠিক আংটি না পাওয়ার কারণে হয়নি। শেষ পর্যন্ত বিয়ের আগে, সঙ্গীতের অনুষ্ঠানের দিন প্রপোজ করেন। কেন? শুধু এই কারণেই যাতে রশ্মিকা কখনও এই অনুভূতির থেকে বঞ্চিত না হন।
https://www.youtube.com/watch?v=ixVZIaFsQVc
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সাতপাকে বাঁধা পড়েন বিজয় এবং রশ্মিকা। উদয়পুরে বসেছিল তাঁদের বিবাহবাসর। ২০১৮ সালে তাঁরা প্রথমবার একসঙ্গে কাজ করেন। সেই থেকে জল্পনা শুরু হয় তাঁদের প্রেমের। যদিও তাঁরা বরাবরই নিজেদের ভাল বন্ধু হিসেবে পরিচয় দিয়ে এসেছেন। শেষ পর্যন্ত বিয়ের আগে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দেন।
