দেশজুড়ে শারদোৎসবের আনন্দধারার মধ্যেই মায়ানগরী মুম্বই মেতে উঠেছে মুখোপাধ্যায় পরিবারের ঐতিহ্যবাহী দুর্গাপুজোয়। প্রতি বছরের মতো এ বারও জাঁকজমকপূর্ণ আয়োজনে মুখরিত এই পারিবারিক পুজো; যেখানে মধ্যমণি হিসেবে উপস্থিত থেকে দেবী প্রতিমা উন্মোচন করলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। সঙ্গে ছিলেন প্রবীণ অভিনেত্রী তথা মা তনুজা, বোন তানিশা মুখোপাধ্যায় এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্য। দেখুন সেই পুজোর কিছু ঝলক।
