নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট :
১৫ অক্টোবর ২০২৬, ২২: ৫৪
সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে রংপুরের বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁকে ওই পদে নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

