কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ৮ টায় ৫ হাজার তাল বীজ রোপনের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপনের উদ্বোধন করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামান। প্রতাপকাঠি হাউলি ও তালতলা রাস্তার দুপাশে এই তালের বীজ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, হরিঢালী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম জোয়ারদার, সিটি প্রেসক্লাবের সদস্য জি এম রফিকুল ইসলাম, এম আজিজুর রহমান, আব্দুল মজিদ গাজী প্রমুখ। প্রসঙ্গত, বৃক্ষরোপণ মৌসুমের শুরু থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ ও বনজ বৃক্ষরোপন করে আসছে সংগঠনটি।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
