বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) জোহরের নামাজের পর রাজধানীর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে, আজ রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেন তার বড় ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ।
বাবার জন্য দোয়া চেয়ে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।’
