সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা ১৭৭/২৬ নম্বর মামলার পরিপ্রেক্ষিতে মো. রিপনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রিপন চন্দনাইশ উপজেলার রৌশন হাট এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আলমের ছেলে।
চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মাদক নির্মূলে প্রশাসনের ধারাবাহিক অভিযান ও আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post চন্দনাইশে মাদকবিরোধী অভিযান, যুবকের ১০ দিনের কারাদণ্ড appeared first on ভোরের চেতনা.
