ভি হরিশ। ছবি: X
Published on
:
2 min read
জনপ্রিয় ফিন্যান্স ইনফ্লুয়েন্সার ভি হরিশের (২৭) অস্বাভাবিক মৃত্যু। চেন্নাইয়ের ভাড়ার ফ্ল্যাট থেকে মঙ্গলবার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। জনপ্রিয় ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ছিলেন হরিশ। ছেলের এই মৃত্যুকে আত্মহত্যা বলেই জানিয়েছেন তাঁরা বাবা। অভিযোগ তুলেছেন, এক ভেঞ্চার স্টুডিয়োর অপারেটরের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের।
হরিশের বাবার অভিযোগ, ওই ভেঞ্চার অপারেটর ‘টার্গেট’ করেছিলেন তাঁর ছেলেকে। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই হরিশের ইনস্টাগ্রাম প্রোফাইল Disable হয় বলে দাবি তাঁর বাবার। বাধ্য হয়ে নতুন সোশ্যাল হ্যান্ডলে প্রোফাইল খুলতে হয়! এই সব কিছু নিয়ে হরিশ হতাশায় ভুগছিলেন। তার জেরেই এই ঘটনা বলে দাবি তাঁর বাবার।
এক নজরে
ভি হরিশের মৃত্যু: ২৭ বছর বয়সি ফিন্যান্স ইনফ্লুয়েন্সারের দেহ চেন্নাইয়ের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়।
বাবার অভিযোগ: হরিশের বাবার দাবি, সাইবার বুলিং ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তাঁর ছেলের উপর প্রভাব ফেলেছিল।
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ: ‘Finance With Harish’ নামে তাঁর ইনস্টাগ্রাম পেজে ১৩ লক্ষেরও বেশি ফলোয়ার ছিল।
অভিযুক্তের বক্তব্য: ভেঞ্চার অপারেটর জেসন স্যামুয়েল সাইবার বুলিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি হরিশের লাইসেন্স ও নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
I am deeply saddened, heavily grieving, shocked and frozen at what has happened and I mourn the loss of life. I have not cyber-bullied him. I pointed out his lack of license and authority, misrepresentation of license and fraud on SEBI and AMFI where he has not got SEBI RIA for his work and misrepresented that he had an AMFI license when he got the ARN only recently. i.e., his illegal activity. I literally asked him in the video to come back and do this with a proper SEBI license. I never intended or expected this drastic measure to happen and I mourn the loss.
— Jason Samuel (@the_jasonsamuel) October 20, 2026
ইনস্টাগ্রাম ও ইউটিউবে 'Finance With Harish' অত্যন্ত জনপ্রিয় পেজ। ইনস্টাগ্রামে ১.৩ মিলিয়নেরও বেশি ফলোয়ার ছিল সেই পেজের। সেই হরিশের দেহ উদ্ধার হয় চেন্নাইয়ের ঠিকানা থেকে। NDTV-র খবর অনুযায়ী, হরিশের বাবা অভিযোগ তোলেন Zemuria Inc-এর ভেঞ্চার অপারেটর জেসন স্যামুয়েলের বিরুদ্ধে। তাঁর বাবার অভিযোগ, স্যামুয়েলের অভিযোগের জেরেই হরিশের ইনস্টাগ্রাম হ্যান্ডল ডিসএবল করা হয়। সেই কারণে ইনফ্লুয়েন্সার হরিশ মানসিক ভাবে অত্যন্ত বিপর্যস্ত ছিলেন, যা তাঁকে চরম পদক্ষেপ নিতে বাধ্য করেছে বলে তাঁর বাবা জানিয়েছেন। তিনি এই ঘটনার পুলিশি তদন্তেরও দাবি জানিয়েছেন।
মঙ্গলবারের ওই ঘটনার পর এক্স (X)-এ একটি পোস্টে স্যামুয়েল জানান যে, তিনি হরিশের মৃত্যুতে গভীর ভাবে মর্মাহত। তবে তাঁর দাবি, তিনি শুধুমাত্র হরিশের ‘তথ্য বিকৃত করা’র বিষয়টি তুলে ধরেছিলেন। হরিশ সেবি (SEBI)-র রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার (RIA) নন এবং অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডের (AMFI) কাছ থেকে তাঁর এএমএফআই রেজিস্ট্রেশন নম্বর (ARN) খুব সম্প্রতি পেয়েছেন।
স্যামুয়েল এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ঘটনায় আমি গভীর ভাবে মর্মাহত, শোকস্তব্ধ এবং বাকরুদ্ধ। আমি কোনও সাইবার বুলি করিনি। আমি তাঁর লাইসেন্স ও অনুমতি না থাকা, লাইসেন্সের ভুল ব্যাখ্যা এবং সেবি ও এএমএফআই-এর যে নিয়ম, তা ভাঙার বিষয়টি তুলে ধরেছিলাম। তাঁর কাজের জন্য সেবি-র আরআইএ (RIA) ছিল না এবং তিনি এমন ভাবে দেখাতেন যেন তাঁর এএমএফআই লাইসেন্স আছে। অথচ তিনি খুব সম্প্রতি এআরএন (ARN) পেয়েছেন।’
স্যামুয়েলের সংযোজন, ‘আমি চেয়েছিলাম, তিনি ভিডিয়োয় ফিরুন, তবে সেবির যথাযথ লাইসেন্স নিয়ে। আমি কখনওই এটা চাইনি, তিনি চরম কোনও পদক্ষেপ করুন।’ এই মৃত্যুর ঘটনায় পুলিশ এখনও কোনও মামলা দায়ের করেনি।
FAQs
১. ভি হরিশ কে ছিলেন?
ভি হরিশ ছিলেন জনপ্রিয় ফিন্যান্স ইনফ্লুয়েন্সার। ‘Finance With Harish’ নামে তাঁর ইনস্টাগ্রাম ও ইউটিউব পেজ পরিচিত ছিল।
২. ভি হরিশের দেহ কোথা থেকে উদ্ধার হয়?
চেন্নাইয়ের একটি ভাড়ার ফ্ল্যাট থেকে মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
৩. হরিশের বাবার অভিযোগ কী?
তাঁর বাবার দাবি, সাইবার বুলিংয়ের অভিযোগ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কারণে হরিশ মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। জেসন স্যামুয়েল নামে এক ভেঞ্চার অপারেটরের বিরুদ্ধে।
৪. জেসন স্যামুয়েল কী বলেছেন?
তিনি সাইবার বুলিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি হরিশের লাইসেন্স ও আর্থিক পরামর্শ দেওয়ার অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন।