কক্সবাজারের হিমছড়ি এলাকায় সাগরে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসনের তথ্য বলছে, বিকাল সাড়ে ৪টার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, মোট ৬ জন পর্যটক নিখোঁজের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি ২ জন এখনো নিখোঁজ রয়েছেন। একজনকে মুমূর্ষু অবশ্যই হসপিটাল ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত ৩ জনের মধ্যে ১ জনের নাম-ঠিকানা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
প্রাপ্ত তথ্যমতে, পর্যটকরা আজ কক্সবাজারে এসেছেন। তাদের দলটি দুটি ভাগে বিভক্ত ছিল। দুটি গ্রুপে মোট ১৩ জন ছিলেন। এর মধ্যে চট্টগ্রামের ৫ জন এবং ঢাকার ৮ জন।
নিহত রোহান (২৩) ঢাকার উত্তরার দিয়া বাড়ি এলাকার মুকাররম হোসেনের ছেলে। সে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেসশনালস এর বিবিএর শিক্ষার্থী ছিল।
তার ভগ্নিপতি নাজমুস সাকিব জানান, গত সোমবার বন্ধুরা মিলে কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। তারা বুধবার বিকালে গোসলে নেমে দুর্ঘটনার শিকার হন।
সাইদুল হোক জিসানের (২৩) বোন মাইশা হক বলেন, ইতোমধ্যে তারা খবরটি শুনেছেন। আমার বাবা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জিসান ঢাকা ইসলামিক ইউনিভার্সিটি এন্ড টেকনোলজির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিল।
নিখোঁজ নাফিসুল হক নিবিড় (২২) সে ঢাকার উত্তরার আজমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। তার খালা শামীমা হক সোমা বলেন, তারা গত ১৯ অক্টোবর বাড়ি থেকে বের হয়। তারা প্রথমে বান্দরবান যায়। তার সেখান থেকে গতকাল কক্সবাজার গিয়েছে। নিবিড নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
জীবিত উদ্ধার হওয়া রাকিব বলেন, সকালে বনানী যাই। দুপুর ১২টার দিকে আমরা ৫ জন বন্ধু মিলে সাগরে গোসলে নামি। হঠাৎ করে একটি গর্তে পড়ে যাই। তার মধ্যে দুইজন নিখোঁজ রয়েছেন। আমরা তিন জন জীবিত আছি।
The post কক্সবাজারে সাগরে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই appeared first on বাংলাধারা.
