সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে সিলেট নগরের আম্বরখানা এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল। শনিবার (১৭ অক্টোবর) সকালে আম্বরখানা ও আশপাশের এলাকায় পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দেশের গ্যাস ও চলমান বিদ্যুৎ সংকট নিরসনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। মানুষের ভোগান্তি দূর করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং ব্যবস্থাপনা জোরদারে গৃহীত পদক্ষেপের সুফল দ্রুতই জনগণ পেতে শুরু করবেন। সংকট মোকাবিলায় সচেতনতার পাশাপাশি সরকারের উদ্যোগ বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সদস্য সচিব আফছর খান।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, উসমান হারুণ পনির, সদস্য দেওয়াল রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, শাকের, ইবনে জাহান তানভীর, সুবহান আজাদ, কতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল হক মাসুম আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আজা, জালালাবাদ থানা আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব মানিক মিয়া।
গুগলে আমাদের খবর পেতে
