Ei Samay
প্রতিমা বিসর্জনে বিশেষ ভাবে তৎপর রাজ্য সরকার
আজ দশমী। মা দুর্গার বিসর্জনের পালা। আবার অপেক্ষা এক বছরের। দশমীতে প্রতিমা বিসর্জন যাতে নির্বিঘ্নে হয়, সে জন্য বিশেষ ভাবে তৎপর রাজ্য সরকার। কলকাতা, হাওড়া, চন্দননগর এবং ব্যারাকপুরে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিসর্জনের তদারকির জন্য ডাকা হয়েছে ১৮ জন আইপিএস অফিসারকে। তার মধ্যে কলকাতাতে থাকবেন ১২ জন। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত তাঁদের বিসর্জন সামলানোর ডিউটিতে থাকতে হবে।
