একটু একটু করে বদলে যাচ্ছে 'বিগ বস'-এর সমীকরণ। এবার নন্দিনীর ক্ষোভের মুখে জীতু। প্রকাশ্যে এসেছে এই রিয়্যালিটি শো-এর অন্দরের একটি ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে, নন্দিনী জীতুকে বলছেন তাঁর সঙ্গে কথা বললে তিনি নাকি খুব খারাপ ব্যবহার করেন। আর সৃজলার আচরণ নিয়েও তাঁকে সাবধান করেন নন্দিনী। এদিকে, রাজবীর জীতুকে বলেন, আজ থেকে পাল্টা চাল দেওয়া তিনিও শুরু করবেন। সেই সঙ্গে সৃজলা জোট বেঁধে যে কাণ্ড ঘটাচ্ছেন সেটাও উল্লেখ করেন।
এদিকে, রাজবীরের মুখে এই কথা শুনে চটে যান সৃজলাও। তিনিও ঝামেলায় জড়িয়ে পড়েন। কিন্তু এই ক্লিপিং দেখে বোঝা দায় যে ঠিক কী হয়েছে 'বিগ বস'-এর ঘরে? কী নিয়ে হঠাৎ অশান্তি বাড়ল?
এদিকে, গত সোমবার সবার বাড়ি থেকে পুজোর উপহার এসেছে। এর মধ্যে নন্দিনী রাজবীরের 'হিরো জুম'-এর উপহারটা লুকিয়ে রাখেন। আর সেটা খুঁজে না পেয়ে রেগে যান রাজবীর। তিনি নিজের ভাগের সমস্ত খাবার দুধ, কর্নফ্লেক্স, ডিম, নুডলস সব ডাস্টবিনে ফেলে দেন। যা নিয়ে বাড়ির অন্যান্য সদস্যরা বেশ অসন্তুষ্ট হন। পরে নন্দিনী জানান তিনি এই কাজ করেছেন। কিন্তু ততক্ষণে রাজবীর নিজের ভাগের খাবার নষ্ট করে ফেলেছিলেন।
https://www.youtube.com/watch?v=dIQLVUVk9jc
এদিকে, রিয়্যালিটি শো-এর নতুন দু'জন ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে এসেছেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী রণিতা দাস। তাঁরা এসে নতুন গেম প্ল্যান শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত, এই সপ্তাহে নমিনেশন লিস্টে রয়েছেন। জীতু কামাল, ভরত কল, নন্দিনী দত্ত, সৃজলা গুহ, তনুশ্রী রায় দাস ও সোনামণি সাহা।
