মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা করেছে রাশিয়ান ডিজেল বহনকারী প্রথম ট্যাঙ্কার। ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা এপি। ২০২২ সালে জো বাইডেন প্রশাসন কর্তৃক রুশ তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর এটিই হতে যাচ্ছে রাশিয়ান জ্বালানির প্রথম চালান।
দুই সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান তেল আমদানির কথা প্রকাশ করেন। তারপর এই প্রথম তেলবাহী ট্যাঙ্কার যাচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র নিয়মিত তেলের চালান পাঠানোর কথা জানিয়েছে গণমাধ্যমকে।
সমুদ্রগামী জাহাজ ট্র্যাকিং ডেটা এবং 'কেপলার' এর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে মাল্টার পতাকাবাহী 'আজিওই ফ্যানেন্দেস' (Agioi Fanendes) নামের একটি ট্যাঙ্কার প্রায় ৪০ হাজার মেট্রিক টন আল্ট্রা-লো-সালফার ডিজেল নিয়ে রাশিয়ার প্রিমোর্স্ক বন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছে।
গত ১০ অক্টোবর ট্রাম্প জানান, রাশিয়া যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে তাৎক্ষণিকভাবে ৩ লাখ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। আগামী নভেম্বরে আরও ৫ লাখ টন এবং এর পরপরই অতিরিক্ত ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে।
এরপর ইউক্রেনীয় ও ইউরোপীয় কর্মকর্তারা ট্রাম্পের ডিজেল চুক্তির বিষয়ে হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছেন। এটি রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় অর্থ জোগাতে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন তারা।
শনিবার (১০ অক্টোবর) প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন, ইউক্রেনের জন্য একজন নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে। তিনি ইঙ্গিত দেন যে ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে যুদ্ধ অবসানে যথেষ্ট পদক্ষেপ নেননি এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের উচ্চমূল্যের জন্য তাঁকেই দায়ী করেন।
ট্রাম্প বলেছেন, "আমার পরামর্শ হলো, তাদের এমন একজন নতুন নেতা পাওয়া উচিত যিনি সমঝোতা বা চুক্তি করতে সক্ষম; কারণ তিনি (জেলেনস্কি) অনেক চুক্তিই করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তিনি তা কখনোই করেননি।"
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খেরসনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর ক্রেমলিনও এ যুদ্ধবিরতিকে সমর্থন করেছে। ২৩ অক্টোবর ফার্স্টলেডির দপ্তর (হোয়াইট হাউস) থেকে একটি মেলানিয়া ট্রাম্পের স্বাক্ষরিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ওলেশকির বর্তমান অবস্থা ভয়াবহ। যুদ্ধের সম্মুখসারির এ শহরটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে আছে।
কয়েকদিন আগে ট্রাম্প ঘোষণা বলেছিলেন রাশিয়া ও ইউক্রেন একটি "জ্বালানি-বিষয়ক যুদ্ধবিরতি"র বিষয়ে সম্মত হয়েছে।
