মো: আখতার হোসেন হিরন,সলঙ্গা প্রতিনিধি :
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার অনুমোদনে সলঙ্গা থানা কমিটি ও উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাকসুদুর রহমান মিলন (লাইফ লাইন ফার্মেসী) কে সভাপতি এসএম রাজ (রাজ মেডিকেল হল) কে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হক (মা মেডিসিন কর্ণার) কে সাংগঠনিক সম্পাদক করে গতকাল মোট ২৫সদস্য বিশিষ্ট বিসিডিএস সলঙ্গা থানা শাখার কমিটি অনুমোদন করেছেন বিসিডিএস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ফকরুল ইসলাম রাকিব।
নবগঠিত কমিটিকে সমিতির কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ এবং সরকারি নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির বিধান অনুসরণসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ফখরুল ইসলাম রাকিব স্বাক্ষরিত গতকালের অনুমোদনপত্রে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন—আলহাজ মো. আলী আহসান, প্রোপ্রাইটর,স্কয়ার মেডিকেল হল,মো. আনোয়ারুল ইসলাম জিন্নাহ, প্রোপ্রাইটর, মেসার্স জিন্নাহ মেডিকেল হল এবং আলহাজ্ব মো. সাইফুল ইসলাম, প্রোপ্রাইটর, মেসার্স শরীফ মেডিকেল হল,
অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, উপদেষ্টাদের পরামর্শ নিয়ে সমিতির কার্যক্রম পরিচালনা করতে হবে। সলঙ্গা থানা কমিটিকে সমিতির বৃহত্তর স্বার্থে নিজ নিজ এলাকায় সদস্য সংগ্রহ করে জেলা কমিটির কাছে পাঠাতে হবে। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রির কার্যক্রম যথাযথভাবে পালন করতে হবে। প্রয়োজনে জেলা কমিটির সহায়তা নেওয়া যাবে।
এ ছাড়া জেলা কমিটির কার্যক্রম ও নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে বলে অনুমোদনপত্রে জানানো হয়েছে। অনুমোদিত কমিটির মেয়াদ এক বছর। মেয়াদ শেষ হলে পুনরায় কমিটি অনুমোদনের জন্য আবেদন করতে হবে।
সমিতির সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে সলঙ্গা এলাকার ওষুধ ব্যবসায়ীদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং নিয়মনীতি মেনে ওষুধ বিক্রির পরিবেশ বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
The post সলঙ্গায় বিসিডিএস’র কমিটি অনুমোদন সভাপতি মিলন সম্পাদক রাজ সাংগঠনিক মাহমুদুল মনোনীত appeared first on সকালের খবর ২৪.
