প্রতারণার মামলায় চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা, সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বিজ্ঞাপন
রোববার বিকেলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সিডব্লিউ মূলে (কাস্টডি ওয়ারেন্ট মূলে) সিআর মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, বাদী মো. কবির হোসেন লিটন হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান ক্রয় বাবদ ৪২ লাখ টাকা দেন তাদেরকে। তারা দোকান বুঝিয়ে দেননি এবং টাকাও ফেরত দেওয়া হয়নি। এ ঘটনায় প্রতারণা মামলা করেন তিনি।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।
এদিকে আদেশ ঘোষণার পর আদালতকক্ষে বাদী খুশিতে হাততালি দিলে বিচারক এটিকে আদালত অবমাননা হিসেবে গণ্য করে বাদীকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।
এমই
