নিজস্ব প্রতিবেদক · ২৪ অক্টোবর, ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন
এক দিনের সফরে মৌলভীবাজার যাওয়ার উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিলেট বিমানবন্দরে পৌঁছান। এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা তাকে অভ্যর্থনা জানান।
অভ্যর্থনাকালে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির ড. নুরুল ইসলাম বাবুল এবং মহানগর সেক্রেটারি শাহজাহান আলীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
মৌলভীবাজার সফরকালে ডা. শফিকুর রহমান স্থানীয় সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। তার এই সফর ঘিরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
