জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে সংসদ সদস্য আব্দুল হাই সিকদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত এ জানাজায় প্রধানমন্ত্রীর পাশাপাশি জাতীয় সংসদের সদস্যবৃন্দ এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পরবর্তীতে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
