কুড়িগ্রামে নানা আয়োজনের মাধ্যমে দৈনিক কালবেলা পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় কালবেলার জেলা কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক কালবেলার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু এবং সঞ্চালনা করেন সাংবাদিক রাশিদুল ইসলাম রাশেদ। এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু কুড়িগ্রামের বিভিন্ন সংবাদ তুলে ধরে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দৈনিক কালবেলা বিগত দিনে গণমানুষের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পত্রিকাটির এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করি।
এ ছাড়া সময় অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুখ, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ, দীপ্ত টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি মো. ইউনুছ আলী, দৈনিক ইত্তেফাকের ফজলে এলাহী স্বপন, দৈনিক মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, দৈনিক আজকালের খবরের এম এ আজম, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটন, দৈনিক প্রথম আলোর জাহানুর রহমান খোকন, দৈনিক আমার দেশের আব্দুল্লাহ আল মুজাহিদ, জিটিভির মিজানুর রহমান ও নাগরিক টেলিভিশনের ফজলুল করিম ফারাজি বক্তব্য দেন।
অনুষ্ঠানে দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার মো. জহুরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, এবি পার্টির জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম খান, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, এনসিপির মিডিয়া মুখপাত্র রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
