'বিগ বস বাংলা' -এর ঘরেও লেগেছে পুজোর রং। এই সপ্তাহের 'দাদার দরবার' -এ আসছে বড় চমক। কী? আবারও ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে চলেছে। তাও একজন নয়, জোড়া ওয়াইল্ড কার্ড এন্ট্রি হবে। সদ্যই 'বিগ বস' হাউজ থেকে পরপর তিনজন বাদ পড়েছেন, সম্প্রতি মিড উইক এভিকশনে বেরিয়ে যান দীপেন্দু, তারপরই আউট হন অনুষ্কা। এবং শেষ পর্যন্ত অসুস্থতার জন্য 'বিগ বস' হাউজ ছাড়েন ঝিলম। এবার ওয়াইল্ড কার্ড হিসেবে কারা আসছেন?
এদিন 'বিগ বস' বাংলার যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলি সোজা বিগ বস হাউজে পৌঁছে গিয়েছেন। আর তাঁর সঙ্গে আসছেন আরও দু'জন। কারা তাঁরা? ঝলক দেখে দর্শক এবং নেটিজেনদের অনুমান তাঁরা আর কেউ নন বরং সৌরভ দাস এবং রণিতা দাস। কেন? প্রোমোতে যে পুরুষকে দেখা গিয়েছে, তাঁর গলাতেও সৌরভের মতোই উড়োজাহাজের ট্যাটু করা। অন্যদিকে মেয়েটির যে ঝলক দেখা গিয়েছে সেটা দেখে রণিতাই মনে হচ্ছে দর্শকদের।
সম্প্রতি রটেছিল 'বিগ বস বাংলা' -এ নাকি ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিতে চলেছেন সৌরভ দাস এবং রণিতা দাস। কিন্তু অভিনেত্রী কখনও পত্রপাঠ সেই গুজব নস্যাৎ করেছেন, তো কখনও জল্পনা রটলেও 'মন্টু পাইলট' -কে 'বিগ বস' -এর ঘরে দেখা যায়নি। এবার দর্শকদের অনুমান সেই জল্পনাই পুজোর সময় বাস্তব রূপ পেতে চলেছে।
https://www.instagram.com/reel/DelGyQxFSqh/?utm_source=ig_web_copy_link&mdxt=NTc4MTIwNjQ2YQ==
প্রসঙ্গত, ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে 'বিগ বস বাংলা'। সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় এগিয়ে চলেছে এই শো। এবারের প্রতিযোগী হিসেবে আছেন দুর্নিবার সাহা, ভরত কল, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোনামণি সাহা, তনুশ্রী রায় দাস, সায়ক চক্রবর্তী, মনামী ঘোষ, সৃজলা গুহ, সোহিনী পাল, দীপেন্দু বিশ্বাস, প্রমুখ। অনিন্দ্য সেনগুপ্ত বাদ পড়তেই ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন রাজবীর দে। দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন জীতু কামাল। খেলা থেকে ইতিমধ্যেই বাদ পড়েছেন জয়িতা চ্যাটার্জি। গত সপ্তাহে এলিমিনেট হয়েছেন অ্যালেক্সজান্দ্রা টেলর এবং সায়ক চক্রবর্তী। এই সপ্তাহে গেম থেকে বাদ পড়লেন সোহিনী পাল, এবং এন্ট্রি নিয়েছেন অনুষ্কা। গত রবিবারের পর্বে বাদ গেলেন না কেউই। এই সপ্তাহের মাঝে বাদ গেলেন দীপেন্দু বিশ্বাস। আর রবিবার অনুষ্কা। সোমবার শারীরিক অসুস্থতার কারণে বাদ পড়েন ঝিলম।
https://youtu.be/FAZCMeBQx8Q?si=kTzN-J7o1kg0IOd_
