নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির দায়ে কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদ আল সোহান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- রুবেল মিয়া, বকুল মিয়া, সুমন মিয়া, মাসুম মিয়া, পনির হোসেন, শাহজাহান মিয়া, শাহীন মিয়া, সামাদ মিয়া, বিল্লাল হোসেন, আমির মিয়া, সুমাইয়া ও শরিফুল।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন বলেন, ‘রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১৪ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত অপরাধের ধরন অনুযায়ী ১২ জনকে এক মাস, দুই মাস, ১০ দিন ও সাত দিন করে কারাদণ্ড দেন। দুজনকে ছেড়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
