প্রকাশিত: ২১:৩৩, ২৩ অক্টোবর ২০২৬ আপডেট: ২১:৩৪, ২৩ অক্টোবর ২০২৬
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের কাছে দ্য সি প্রিন্সেস হোটেলের জেনারেটর কক্ষে আগুন নেভাচ্ছেন ফায়ারসার্ভিস কর্মীরা
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সী প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে হোটেলটির নিচে অবস্থিত পার্কিং এলাকায় আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০০ পর্যটক রক্ষা পান বলে জানা গেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় সেখানে প্রায় ৩ শতাধিক পর্যটক অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে তারা সবাই সুরক্ষিত রয়েছেন।
প্রায় আধা ঘণ্টার পর ফায়ার সার্ভিস ও হোটেল কর্তৃপক্ষের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পার্কিং এলাকার জেনারেটরসহ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, আগুনের খবর পেয়ে দ্রুত নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট সেখানে উপস্থিত হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
দ্য সি প্রিন্সেস হোটেলের বাইরে পর্যটকরা
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে কেউ হতাহত হননি।
দ্য প্রিন্সেস এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বলেন, “আমাদের যথেষ্ট অগ্নিনির্বাপক ব্যবস্থা রয়েছে। কর্মীদের দক্ষতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। পর্যটকেরা নিরাপদে আছেন।”
গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানী এলাকায় টুপটুপ রিসোর্ট নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক।
