হাটহাজারীতে ময়লা ফেলে হালদা দূষণের অভিযোগে ৬০ হাজার টাকা জরিমানা

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর ছাত্তারঘাট পয়েন্টে মায়াবী হালদার রেস্টুরেন্ট থেকে হালদা নদীতে সরাসরি ময়লা ফেলে নদী দূষণ করার অভিযোগে হাটহাজারী উপজেলা প্রশাসন ও রাউজান উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালিত করে ৬০;হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অভিযোগ প্রমাণিত হওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে ২জন আসামী করে ২টি মামলায় এ অর্থদন্ড দেয়া হয়। এ দু’উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, হালদা নদীর সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর





