মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান):
বান্দরবান জেলার লামা উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ প্রশাসক ও পৌরসভার প্রশাসক মো. মঈন উদ্দিনকে বিদায় সংবধর্ণা দেওয়া হয়েছে। রবিবার দিনগত রাতে লামা প্রেসক্লাব, লামা রিপোর্টার্স ক্লাব, সাংবাদিক ফোরাম ও মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র যৌথ উদ্যোগে এ সংবধর্ণা দেওয়া হয়। লামা প্রেসক্লাব’র তৃতীয় তলাস্থ মিলনায়তনে অনুষ্ঠিত সংবধর্ণায় বিশেষ অতিথি ছিলেন- লামা তথ্য অফিসের সহকারি তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। লামা প্রেসক্লাব’র সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবধর্ণায় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রিয়দর্শী বড়–য়া, বর্তমান কমিটির সহ-সভাপতি মো. তানফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরুল করিম আরমান ও যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংবাদিক ফোরাম’র সভাপতি নুর মোহাম্মদ মিন্টু, সহ সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ ও সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম, মফস্বল সাংবাদিক ইউনিয়ন’র সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মো. তামিম ও সদস্য শফিকুর রহমান, লামা প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক নবীর উদ্দিন, অর্থ সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাংবাদিক ফোরাম’র সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, সাংবাদিক মিজানুর রহমান, এসএম আকাশ, আনোয়ার হোসেন, উজ্জল বড়ুয়া ও মো. ইন্তাজ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা বিদায়ী অতিথি নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন’র হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
