সুজুকি বাংলাদেশ (র্যাংকন মোটর বাইকস লিমিটেড) আনুষ্ঠানিকভাবে দেশের বাজারে উন্মোচন করেছে বহুল প্রতিক্ষীত অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরবাইক ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’।
গত ১০ অক্টোবর পূর্বাচলস্থ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘সুজুকি ডে ২০২৬’ উপলক্ষে জমকালো অনুষ্ঠানে নতুন এই মডেলটির পর্দা উন্মোচন করা হয়।
নতুন ভি-স্ট্রোম এসএক্স ২৫০ মডেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা। তবে বাজার উন্মোচন উপলক্ষে গ্রাহকদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ লঞ্চ অফার। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাইকটি প্রি-বুক অথবা ক্রয় করলে গ্রাহকরা পাচ্ছেন ২০ হাজার টাকা ছাড়ে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা বিশেষ মূল্যে কেনার সুযোগ।
দিনব্যাপী এই মেগা ইভেন্টে আমন্ত্রিত বাইকারদের জন্য আয়োজন করা হয় লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স এবং বাইকিং অ্যাকসেসরিজ এক্সিবিশন। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে শেষের ভাগে অনুষ্ঠিত হয় মেগা মিউজিক্যাল কনসার্ট, যেখানে দেশের শীর্ষস্থানীয় ও কিংবদন্তি রকব্যান্ড জেমস, ওয়ারফেজ এবং কার্নিভাল তাদের রোমাঞ্চকর পারফরম্যান্সে পুরো প্রাঙ্গণ মাতিয়ে তোলে।
