বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে
টপ অর্ডারের বিপর্যয় সামলে নিয়ে ত্রিদেশিয় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। আবুধাবিতে শনিবার (১৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে দুই অভিজ্ঞ মুখ ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর দলকে পথ দেখান।
খেলা
জার্নাল ডেস্কটপ অর্ডারের বিপর্যয় সামলে নিয়ে ত্রিদেশিয় সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। আবুধাবিতে শনিবার (১৭ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। তবে দুই অভিজ্ঞ মুখ ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলর দলকে পথ দেখান।
চতুর্থ উইকেটে দুজন ১৫০ রান যোগ করেন। তাতেই ঘুড়ে দাঁড়িয়ে বড় স্কোরের পথে আফ্রিকার দেশটি।
আরভিন ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ১০৬ বলে ৯ চারে ৯৩ রান করে ফিরেন ৪১ বছর বয়সী ব্যাটার। টেলর ১০১ বলে ১০ চারে ৮১ রান করেন। টেলকে ফিরিয়ে জুটি ভেঙেছিলেন সাইফ হাসান। আরভিন পরে ওয়েসলি মাধেভেরের সঙ্গে ২৭ বলে ৩৮ রানের আরও একটি কার্যকর জুটি গড়েন। মাধেভেরে ১৫ বলে ১৭ রান করেন।
শেষ দিকে ২৬ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যান ওয়েলিংটন মাসাকাদজা ও নিউম্যান নিয়ামুরি। দুজনই ২১ রানে অপরাজিত ছিলেন। নিয়ামুরি ১৭ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান করেছেন। মাসাকাদজা ১৫ বলে ২ ছক্কায় করেছেন ২১ রান।
৩ উইকেট নিয়ে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ। ২টি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও সাইফ হাসান।
বাংলাদেশ জার্নাল/সিএম