কালবেলা · অর্থনীতি
ব্যাংকে চাকরি, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ
১৮/১০/২০২৬

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এনআরবি ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।
চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-
প্রতিষ্ঠানের নাম: এনআরবি ব্যাংক পিএলসি
পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো দক্ষতা। এমএস অফিস অ্যাপ্লিকেশনগুলোর ওপর ভালো দখল।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: ২২ থেকে ৩৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২২ অক্টোবর ২০২৬
মূল প্রতিবেদনে যান ↗