প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান অভিনীত সিনেমা 'উড়তা তীর'। যদিও সিনেমাটি মুক্তির পর দর্শকমহলে সেভাবে ছাপ ফেলতে পারেনি। সিনেমার গল্প আকর্ষণীয় হলেও দুর্বল চিত্রনাট্য সিনেমাপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই এই উৎসবের মরশুমে, সপ্তাহের শেষেও সিনেমা হলগুলিতে এই সিনেমা দেখার জন্য খুব একটা ভিড় চোখে পড়ল না।
আকাশ কৌশিক পরিচালিত এই সিনেমাটি ধর্মা প্রোডাকশন ও শিখা এন্টারটেনমেন্টের ব্যানারে তৈরি হয়েছে। এই সিনেমায় আয়ুষ্মান খুরানা এবং সারা আলী খান ছাড়াও অভিনয় করেছেন বলিউডের আরও একঝাঁক তারকা। তালিকায় রয়েছেন করণ জোহর, আদর পুনাওয়ালা, রাহুল বোস, রাম কাপুর, গুলশন গ্রোভার,গুনীত মোঙ্গা, অপূর্ব মেহতা, অচিন জৈন, মুকুল দেব, সুহেল নায়ার, সুপ্রিয়া পিলগাঁওকর, ব্রিজেন্দ্র কালা এবং সন্দীপ আনন্দ।
তবে আয়ুষ্মান খুরানা সহ একঝাঁক দক্ষ অভিনেতা-অভিনেত্রী থাকা সত্ত্বেও এমন একটা স্পাই থ্রিলার পর্দায় সেইভাবে ফুটিয়ে তুলতে না পারায় নিরাশ হয়েছেন দর্শক। দাবি করা হচ্ছে, ভারতে আসা এক পাকিস্তানি গুপ্তচর, যে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাকে নিয়ে আরও আকর্ষণীয়ভাবে ছবির গল্প এগোতে পারত। কিন্তু কোথাও যেন বারবার খেই হারিয়েছে সিনেমার গল্প। কমেডির পাশাপাশি দেশাত্মবোধ এবং গুপ্তচরবৃত্তিকে একসাথে তুলে ধরতে গিয়েই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন পরিচালক।
https://youtu.be/TTaC77AoBTQ?si=2j8vcRTQg0wR1UG0
বক্স অফিস আপডেট
জনপ্রিয় বক্স অফিস ট্র্যাকার স্যাকনিলকের দেওয়া তথ্য অনুযায়ী 'উড়তা তীর' মুক্তির পর প্রথম দিন ৬,২৬৫টি শো থেকে মোট ৪. ১০ কোটি টাকা আয় করেছে এই সিনেমা। এছাড়া, ছবিটির মোট গ্রস কালেকশন প্রায় ৪.৮৩ কোটি টাকা। যদিও এখনও পর্যন্ত সিনেমাটি বক্স অফিসে ইতিবাচক সাড়া ফেলতে পারেনি।
যদিও প্রথম দিনের আয় দেখে সিনেমাটির ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়। দর্শকদের উপর নির্ভর করে যে কোনও মুহূর্তেই বদলে যেতে পারে সিনেমার ভাগ্য। তাই সপ্তাহের শেষে আয়ুষ্মান খুরানা অভিনীত এই সিনেমা কতটা হল ভরাতে পারছে তার ওপরেও এই সিনেমার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।
