কক্সবাজারে ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার
- আপডেট সময় : ০৪:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সৈয়দ আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানাধীন কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর অধিনায়কের কার্যালয় থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার একটি মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সৈয়দ আলম কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেছুয়াপালং এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আবদুস শুক্কুর এবং মাতার নাম নুরজাহান।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
