

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান
জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন নাচোল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. জিয়াউর রহমান।
২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ১৩ দশমিক ৯ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় তিনি এ পুরস্কার অর্জন করেন।
জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হয়। জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাসের কাছ থেকে তিনি পুরস্কার গ্রহণ করেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের কার্যক্রম মাদকবিরোধী অভিযানকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
নাচোল থানার এসআই মো. জিয়াউর রহমানের এ অর্জনে জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে।
দেবিদ্বারে দুর্যোগ প্রশমন দিবসে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিসের মহড়া
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্পে আহত ব্যক্তিদের উদ্ধার ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের ওপর একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে অংশ নেন দেবিদ্বার মফিজ উদ্দিন আহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও উপজেলা পরিষদ স্কুলের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে র্যালী, আলোচনা সভাসহ এসব কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জোবায়ের হাসান, মুরাদনগর ফায়ার সার্ভিসের লিডার মোঃ আনোয়ার হোসেন, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ আক্তার হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা। বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা জরুরি। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। আয়োজিত এ মহড়ায় ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রাথমিক উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং অগ্নিকাণ্ডের সময় আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

দশমিনায় সেইন্ট -বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ সভা
দশমিনা উপজেলায় সেইন্ট-বাংলাদেশ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে সেইন্ট -বাংলাদেশ নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মাহমুদ হাসান মৃধা। এসময় আরো উপস্থিত ছিলেন সেইন্ট - বাংলাদেশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার নেহার আজমঠ মুহি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম শাহিন, মহিলা বিষায়ক কর্মকর্তা জেসমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিটলারুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, দশমিনা প্রেসক্লাবের সভাপতি মো.বেল্লাল হোসেন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও সেইন্ট- বাংলাদেশ দশমিনা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে কর্মরত কর্মীগন। স্বাগত বক্তব্যে,সেইন্ট- বাংলাদেশ প্রকল্প ম্যানেজার প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি সভায় অবহিতকরেণ উপজেলয়া দুইটি ইউনিয়নে (রনগোপালদী, বাঁবাড়িয়া) এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন নিয়ে কাজ শুরু করেছেন। উপজেলায় আরো ব্যাপক পরিসরে অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন নিয়ে কাজ করা হবে। উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চান। প্রধান অতিথর বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, উপকূলীয় এলাকা দশমিনা। এই উপজেলায় কয়েকটি চরাঞ্চল রয়েছে। ঐ সকল এলাকার সাধারণ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও ওয়াটার স্যানিটাইজেশন বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য গুরুত্বদানে আরোপ করা হয়।

জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
"ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের দুর্যোগ মোকাবিলা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইসলাম উদ্দিন। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শিমুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো দুর্যোগের প্রাথমিক আঘাত লাগে প্রতিটি ঘরে। তাই দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষায় ব্যক্তি ও পারিবারিক পর্যায় থেকে সচেতনতা তৈরি করতে হবে। সঠিক প্রস্তুতি ও সচেতনতাই পারে দুর্যোগের ঝুঁকি বহুলাংশে কমিয়ে একটি দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম, জগন্নাথপুর থানার উপ-পুলিশ পরিদর্শক নূর হোসেন, জগন্নাথপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাহ্ উদ্দিন মিটু, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট জগন্নাথপুর উপজেলা শাখার আহবায়ক বাপ্পু রায়, জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজন রায় ও সাধারণ সম্পাদক বিভাস দেসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ কর্মশালা
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে খাগড়াছড়ির মানিকছড়িতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২ পর্যায়) এর অর্থায়নে মানিকছড়ি উপজেলা মৎস্য দপ্তর এই কর্মশালার আয়োজন করে। এতে হালদার উজান যোগ্যাছোলা ও আশপাশের অর্ধশতাধিক কৃষক, মৎস্যচাষি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক ড. সুমন বড়ুয়া। এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন হোসেন, সমাজসেবা কর্মকর্তা আবদুর রাশেদ, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রহমান রাব্বী, পিডিবিএফের সহকারী প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাংবাদিক আবদুল মান্নান, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মান্নান, বাজার পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জি. এম. আমিরুল ইসলাম রকি ও উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা। বক্তব্যে বক্তারা বলেন, হালদা নদীর গুরুত্ব এখনো হালদা পাড়ের মানুষেরাও বুঝে উঠেনি! ফলে তাঁরা হালদা নদীতে বর্জ্য ফেলা, অবাদে বালু উত্তোলন করা, কারেন্ট জাল ও বিষ প্রয়োগ এবং বাঁধ নির্মাণ করে মাছ ধরে! এছাড়া নদীর পাড়ের প্রান্তিক কৃষকেরা তাঁদের চাষাবাদে কৃষিবিদের সহায়তার বদলে ডিলার শলাপরামর্শে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হালদা নদীর পানি দূষিত করছে! এতে জীববৈচিত্র্য সংরক্ষণে চরম বাধা বা বিপত্তি ডেকে আনছে। তাই হালদার জীববৈচিত্র্য রক্ষা ও উন্নয়নে হালদা পাড়ের জনগণকে আরো সচেতন হওয়া জরুরী।

গণমাধ্যমের প্রতি আস্থা ধরে রাখতে বস্তুনিষ্ঠ সংবাদ জরুরি: এমপি গোলাম রসুল
গণমাধ্যমের যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন যশোর ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে অভয়নগর রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সত্য ও সঠিক সাংবাদ প্রকাশ করাই জনগণের আস্থা অর্জনের একমাত্র পথ। সভায় সভাপতিত্ব করেন অভয়নগর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. বদরুজ্জামান । সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সাংবাদিক ইবাদুল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও অভয়নগর রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা শাহজালাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,অভয়নগর উপজেলা উপজেলা আমীর সর্দার শরীফ হোসেন, সা. সম্পাদক মহিদুল ইসলাম, নওয়াপাড়ায় পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান। এ সময় অভয়নগর রিপোর্টার্স ক্লাবের অন্যান্য সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ অধ্যাপক গোলাম রসুল আরও বলেন, সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। প্রতিটি সংবাদ যাচাই-বাছাই করে প্রকাশ করতে হবে, যাতে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা অটুট থাকে। বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল হোসেন বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।


