পরিশ্রমের দাম পাচ্ছেন না মৃৎশিল্পীরা
কোজাগরী লক্ষ্মীপুজোর আগে নবদ্বীপের পালপাড়ায় ব্যস্ততা তুঙ্গে। দিনরাত পরিশ্রম করে লক্ষ্মীপ্রতিমা তৈরি করছেন মৃৎশিল্পীরা। কিন্তু ছোট প্রতিমার পাইকারি দাম ২৫০ থেকে ৩০০ টাকা হলেও সেই অনুপাতে লাভের মুখ দেখছেন না তাঁরা। রং ও অন্যান্য উপকরণের দাম বৃদ্ধি, দক্ষ কারিগরের অভাব এবং পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক না মেলায় বাড়ছে উদ্বেগ।
