প্রকাশ: ২১:২৮, শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ |
MR Rahel অনলাইন ভার্সন
বিশেষ প্রতিনিধি: শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহ হতে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবারাত্রী ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারী এবং চোরাচালান বিরোধী অভিযান জোড়ালোভাবে পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবি এর বিশেষ টহল দল ও এসআরবি সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনী কর্তৃক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অদ্য ২৪ অক্টোবর রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় আমদানী নিষিদ্ধ ২০,৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ৪০,৮৬,০০০/- (চল্লিশ লক্ষ ছিয়াশি হাজার) টাকা।
উল্লেখ্য, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এবং মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে।
সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোড়ালোভাবে অব্যাহত থাকবে।
