The Sangbad · সাধারণ
উত্তরা ইউনিভার্সিটিতে ডেপুটি ডিরেক্টর নিয়োগ
১৩/১০/২০২৬

নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা বিভাগে
জনবল নিয়োগ
দেবে উত্তরা
ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটি
ডেপুটি ডিরেক্টর
পদে নিয়োগের
জন্য আবেদন
আহ্বান করেছে। এ পদে যেকোনো বিষয়ে
স্নাতক ডিগ্রিধারীরা
আবেদন করতে
পারবেন।
তবে সংশ্লিষ্ট
কাজে কমপক্ষে
১০ বছরের
অভিজ্ঞতা থাকতে
হবে।
আগ্রহী প্রার্থীরা
অনলাইনে ৩০
অক্টোবর পর্যন্ত
আবেদন করতে
পারবেন।নিয়োগের
গুরুত্বপূর্ণ তথ্য·
প্রতিষ্ঠান: উত্তরা ইউনিভার্সিটি·
পদের নাম: ডেপুটি ডিরেক্টর·
বিভাগ: ইন্টারনাল অ্যাফেয়ার্স
অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন
(সিকিউরিটি অ্যান্ড এস্টেট)·
পদসংখ্যা: নির্ধারিত নয়·
চাকরির ধরন: চুক্তিভিত্তিক·
কর্মক্ষেত্র: অফিসে·
প্রার্থীর ধরন: নারী ও
পুরুষ·
কর্মস্থল: উত্তরা পশ্চিম,
ঢাকা·
বেতন: আকর্ষণীয়, আলোচনা
সাপেক্ষে বিস্তারিত
বিজ্ঞপ্তি অনুযায়ী·
আবেদনের মাধ্যম: অনলাইনশিক্ষাগত
যোগ্যতা
ও অভিজ্ঞতাআবেদনকারীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
থাকতে হবে।
পাশাপাশি নিরাপত্তা
ব্যবস্থাপনার বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জ্ঞান
থাকা প্রয়োজন।বিশেষ করে
যেসব বিষয়ে
দক্ষতা থাকতে
হবে:·
সিসিটিভি
(CCTV) নজরদারি ব্যবস্থা·
ইলেকট্রনিক
অ্যাক্সেস কন্ট্রোল·
নিরাপত্তা
ব্যবস্থাপনাএ পদে
আবেদনের জন্য
সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের
অভিজ্ঞতা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি।বেতন ও অন্যান্য সুবিধানিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে আকর্ষণীয় বেতন দেওয়া
হবে। এ
ছাড়া উত্তরা
ইউনিভার্সিটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য
হবে।যেভাবে আবেদন করবেনআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে
হবে। পদের
দায়িত্ব, যোগ্যতার
শর্ত ও
আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে এখানে
ক্লিক করুন।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.uttara.ac.bd
মূল প্রতিবেদনে যান ↗