
ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হার পিভি সিন্ধুরছবি: X
Published on
:
1 min read
লড়াই করেও হলো না শেষরক্ষা। ফ্রেঞ্চ ওপেন ২০২৬-এর ফাইনালে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আন সেয়ংয়ের বিরুদ্ধে হেরে গেলেন পিভি সিন্ধু। রবিবার প্রথম গেম জিতেও শেষ পর্যন্ত ১৬-২১, ২১-১১, ২১-১২ ব্যবধানে হারলেন ভারতের তারকা ব্যাডমিন্টন প্লেয়ার। এই হারের ফলে সিন্ধুর বিরুদ্ধে ১১টি ম্যাচ জিতলেন আন সেয়ং। ফাইনালে প্রথম গেম জিতে আনকে চাপে ফেলে দিয়েছিলেন সিন্ধু। এমনকী নির্ণায়ক গেমেও কিছু সময়ের জন্য তাঁকে অস্বস্তিতে ফেলেন তিনি। শেষ পর্যন্ত খেতাব অধরাই থেকে গেল ভারতীয় তারকার।
