দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুরের মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই নোটিশ প্রদান করা হয়। নোটিশে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এ ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে। জেলা শাখার সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন এই নির্দেশনা প্রদান করেন।