একজন শিল্পীর কাছে বয়স একটি সংখ্যা মাত্র। একথা এদিন আরও একবার প্রমাণ করলেন ৭৭ বছর বয়সী বলিউড অভিনেত্রী হেমা মালিনী। গত বছরের ২৪ নভেম্বর ধর্মেন্দ্রর মৃত্যুর পর থেকে নিজেকে একপ্রকার ঘটিয়ে নিয়েছিলেন হেমা। স্বামীর মৃত্যু শোক তাঁর মনের ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল। তবে দীর্ঘদিন পর এবার নবরাত্রি উপলক্ষে একেবারে চেনা ছন্দে ধরা দিলেন হেমা মালিনী।
দেবী দুর্গা রূপে এদিন তেলেঙ্গানার আগারওয়াল সমাজ সংগঠনের আগ্রা ডান্ডিয়া নবরাত্রি উদযাপনের অনুষ্ঠানে নিজের নিত্য পরিবেশনার মধ্যে দিয়ে নবরাত্রি ২০২৬ কে স্বাগত জানিয়েছেন তিনি। গত ১১-ই অক্টোবর ক্লাসিক কনভেনশন সেন্টারে তিনি তাঁর জনপ্রিয় নৃত্যনাট্য 'দুর্গা ব্যালে' পরিবেশন করেছিলেন। নৃত্য পরিবেশনার মাধ্যমেই দেবী দুর্গার বিভিন্ন রূপ তুলে ধরেছিলেন অভিনেত্রী।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সেই অনুষ্ঠানের বেশ কিছু ঝলক তুলে ধরেছিলেন হেমা মালিনী। নবরাত্রি উপলক্ষে দেবী দুর্গার রূপে নৃত্য পরিবেশন করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য বলে মনে করছেন অভিনেত্রী।
সেকথা জানিয়েই সোশ্যাল মিডিয়া পোস্টে হেমা মালিনি লিখেছেন, 'গতকাল সন্ধ্যায় তেলেঙ্গানার আগারওয়াল সমাজের আগ্রা ডান্ডিয়া নবরাত্রি উদযাপনের জন্য ক্লাসিক কনভেনশন সেন্টারে পারফর্ম করেছি। এটি ১১ তারিখে অনুষ্ঠিত হয়েছে, সেদিন মহারাজা অগ্রসেন জয়ন্তীও ছিল। নবরাত্রির প্রথম দিনেই আমার সবচেয়ে জনপ্রিয় ব্যালে দুর্গা পরিবেশন করতে পারার অনুভূতিটা ছিল চমৎকার। আমি সত্যিই নিজেকে ধন্য মনে করছি।'
ছবি শেয়ার করার পাশাপাশি এদিন নিজের নৃত্য পরিবেশনার একটি ভিডিও শেয়ার করে নিয়েছিলেন হেমা। সেখানে দেখা যাচ্ছে নবরাত্রির প্রথম দিন ধ্রুপদী নৃত্য পরিবেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের পৌরাণিক চরিত্রগুলি কে তুলে ধরেছেন তিনি।
https://youtu.be/vZCv49OXTLI?si=YxWdb1kCOr6QPuNg
ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, 'নবরাত্রির প্রথম দিন আমার সবচেয়ে জনপ্রিয় ব্যালে দুর্গা পরিবেশন করতে পারা আমার জন্য ছিল পরম আনন্দ এবং সৌভাগ্যের বিষয়। ঐদিন মহারাজা অগ্রসেন জয়ন্তীও ছিল। এই এই শুভদিনে আপনাদের সবাইকে জানাই নবরাত্রি এবং দুর্গাপুজোর শুভেচ্ছা।'
