‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা থানাধীন ৫ নম্বর চিরাম ইউনিয়ন বিটে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মাদক, জুয়া, অনলাইন জুয়া, চোরাচালান, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ-পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। মাদক, জুয়া, অনলাইন জুয়া, চোরাচালান, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিট পুলিশিংয়ের সদস্য এবং বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিকরা।
এমএ
