শনিবার (২৪ অক্টোবর) দুপুরে স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে মসজিদটির নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, অর্থ ও ত্রাণবিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ আলী, জিয়া মঞ্চ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী খাঁজা মহিউদ্দিন, জিয়া মঞ্চ কোতোয়ালি থানার সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক মো. সানোয়ার সরকার ও মো. আরিফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে মসজিদের নির্মাণকাজ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য দোয়া করা হয় এবং নির্মাণকাজ বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হয়।
The post দিনাজপুরের রানীগঞ্জে বায়তুন নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জাহাঙ্গীর আলম appeared first on ভোরের চেতনা.
