লক্ষ্মীর প্রিয় রাশি কোনগুলি?গ্রাফিক্স : রাতুল মণ্ডল
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান ও রাশিচক্রের প্রভাব মানুষের জীবনে নানা ভাবে প্রতিফলিত হতে পারে। ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী হিসেবে পরিচিত দেবী লক্ষ্মী। প্রচলিত বিশ্বাস অনুসারে, কয়েকটি রাশির জাতকদের উপর দেবীর বিশেষ কৃপা থাকে। তাঁদের মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যা সঠিক ভাবে কাজে লাগাতে পারলে কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা তৈরি হয়। কোন কোন রাশির উপর বিশেষ কৃপা থাকে ধনদেবীর?
1. বৃষ রাশি
বৃষ রাশিAdobe Stock
বৃষ রাশির অধিপতি শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ, সৌন্দর্য, বিলাসিতা ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। প্রচলিত বিশ্বাস, এই রাশির জাতকরা পরিশ্রমী এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনে আগ্রহী হন। আর্থিক বিষয়ে তাঁরা সাধারণত স্থিতি পছন্দ করেন। বিনিয়োগ বা অর্থ পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা করে এগোতে পারলে তাঁদের আর্থিক উন্নতির সুযোগ তৈরি হতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে সুখ-সুবিধা ও সম্পদ লাভের সম্ভাবনা প্রবল থাকে এই রাশির জাতকদের।
2. সিংহ রাশি
সিংহ রাশিAdobe Stock
সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সম্মানের প্রতীক। এই রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং নিজের পরিচিতি তৈরি করার প্রবণতা থাকে বলে মনে করা হয়। কর্মক্ষেত্রে দায়িত্ব গ্রহণ, দৃঢ় সিদ্ধান্ত এবং দক্ষতার সঙ্গে কাজ করার মাধ্যমে তাঁরা উন্নতির পথে এগোতে পারেন। প্রচলিত বিশ্বাস, মা লক্ষ্মীর কৃপায় সিংহ রাশির জাতকদের জীবনে অর্থ, প্রতিপত্তি ও সম্মান আসতে পারে। তবে সাফল্যের জন্য ধারাবাহিক পরিশ্রমও গুরুত্বপূর্ণ।
3. বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশিAdobe Stock
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি ও কর্মোদ্যমের প্রতীক হিসেবে দেখা হয়। এই রাশির জাতকরা বুদ্ধিমান, দূরদর্শী এবং লক্ষ্যপূরণে দৃঢ়প্রতিজ্ঞ হন। কোনও কাজ হাতে নিলে তা শেষ করার জন্য তাঁরা একাগ্রতার সঙ্গে চেষ্টা করেন। এই মানসিকতা কর্মজীবন বা ব্যবসায় উন্নতির পথ তৈরি করতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক সাফল্য ও সমৃদ্ধি লাভের সম্ভাবনা থাকে।
4. কুম্ভ রাশি
কুম্ভ রাশিAdobe Stock
কুম্ভ রাশির অধিপতি শনি। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, শৃঙ্খলা ও অধ্যবসায়ের সঙ্গে যুক্ত করা হয়। এই রাশির জাতকদের শান্ত স্বভাবের পাশাপাশি নতুন চিন্তাভাবনা ও উদ্ভাবনী ক্ষমতা রয়েছে বলেও মনে করা হয়। চাকরি হোক বা ব্যবসা, নতুন সুযোগ খুঁজে বের করা এবং পরিকল্পনা অনুযায়ী এগোনোর মাধ্যমে তাঁরা উন্নতি করতে পারেন। প্রচলিত বিশ্বাস, মা লক্ষ্মীর কৃপায় কুম্ভ রাশির জাতকদের আর্থিক উন্নতি ও সাফল্যের সম্ভাবনা থাকে।
