প্রকাশিত: ২০:২০, ১৯ অক্টোবর ২০২৬
ইসলামিক ফাউন্ডেশনের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. সাইফুল ইসলাম। একইসঙ্গে বিদায় নিয়েছেন বর্তমান সচিব শেখ মুর্শিদুল ইসলাম।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁও সভাকক্ষে নতুন সচিবকে পুস্পস্তবক দিয়ে বরণ করে নেন ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা।
একই সঙ্গে বিদায়ী সচিব শেখ মুর্শিদুল ইসলামের কর্মকালীন অবদান ও দাপ্তরিক দায়িত্ব পালনের স্মৃতিচারণ করা হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নাদভীর সভাপতিত্বে অনুষ্ঠানে ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক এসএম তরিকুল ইসলাম, বিভিন্ন বিবাগের পরিচালক, উপপরিচালক ও কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।
