ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ের (স্যানিটরি ল্যান্ডফিল) একটি অংশ ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি। পাট শাক, লাল শাক, পুঁইশাক, কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তূপ ও তার তার আশপাশে।
Published : 23 Oct 2026, 12:36 PM
Updated : 23 Oct 2026, 12:36 PM
যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে সবজি চাষের জন্য সমান করা হয়েছে ময়লার স্তূপ। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মাতুয়াইলের ময়লার ভাগাড়ে চাষ করা হচ্ছে লালশাক; এখানকার শাক বাজারে নিয়ে বেচা হয়, যার প্রতি আঁটির দর ১০ টাকা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মাতুয়াইলের ময়লার ভাগাড়ে চাষ করা কলমি শাক। এসব সবজি স্বাস্থ্যকর কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন। ছবি: আব্দুল্লাহ আল মমীন
মাতুয়াইলের ময়লার ভাগাড়ে লাল শাক, পুঁইশাক, জালি কুমড়া থেকে শুরু করে পাট শাকও চাষ হচ্ছে। আশেপাশের এলাকার বাজারে এগুলো বিক্রি হয় আঁটি হিসেবে। ছবি: আব্দুল্লাহ আল মমীন
