দুর্গাপুজোর সপ্তমীর সকালে বাঁকুড়া শহর সংলগ্ন গন্ধেশ্বরী ও বিভিন্ন নদী, পুকুরে নবপত্রিকা বা 'কলাবউ' স্নান করানো হয়। ৯টি বিশেষ উদ্ভিদ—কদলি (কলা), বেল, কচু, হলুদ, জয়ন্তী, দাড়িম্ব, অশোক, ধান ও মান একত্র করে লাল-সাদা শাড়িতে বধূ রূপে সাজিয়ে এই নবপত্রিকা তৈরি করা হয়। স্নানের পর পূর্ণ আচার-অনুষ্ঠান ও ঘট সহযোগে দেবীকে পুজো মণ্ডপে এনে গণেশের পাশে স্থাপন করা হয়। এই রীতির পরে মণ্ডপে মণ্ডপে দেবীর মূল মহাপূজার শুভ সূচনা ঘটে।
