দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা, লাকসাম পৌরসভা ও নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কিছু পূর্ণাঙ্গ, কিছু আংশিক এবং কিছু বর্ধিত আকারে অনুমোদন দেওয়া হয়েছে। এতে লাকসাম উপজেলায় ১৫১, পৌরসভায় ১০১, কলেজ শাখায় ৬২ মনোহরগঞ্জ উপজেলায় ১৩১ জনকে অন্তর্ভুক্ত করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
লাকসাম উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি নুরুন নবী মহসিন এবং সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, পৌরসভা কমিটিতে সভাপতি মহিন উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক নেওয়াজ শরীফ, নবাব ফয়েজুন্নেছা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নুরুল হোসাইন, সাধারণ সম্পাদক রবিউল হোসেন রাকিব ও মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।