চরাঞ্চলের প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় ছড়িয়ে দিতে এবং তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতা। সোমবার কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর এফডিআইডিপি প্রকল্পের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। সকাল থেকেই চরাঞ্চলের প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরী, অভিভাবক এবং সাধারণ গ্রামবাসীর উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা যৌথভাবে বুদ্ধি যাচাই, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন ওড়ানো, চেয়ার খেলা, বালিশ পাস, নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ যাত্রাপুর ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর, সচিব নাজমুল হক, ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের প্রকল্প ম্যানেজার শফিকুল ইসলাম, শিক্ষা প্রকল্পের ম্যানেজার মাহফুজার রহমান।