স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাসেল (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে তিনি মারা যান। নিহত রাসেল নাটোর সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
হাসপাতালের মুখপাত্র ড. শেখ শামীম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তীব্র ডেঙ্গু উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাসেলকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন শুক্রবার সকাল ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৪৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অবশ্য একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালটির ডেঙ্গু ওয়ার্ডে সর্বমোট ১৭৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সোনালী/জগদীশ রবিদাস
The post রামেক হাসপাতালে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু: ২৪ ঘণ্টায় ভর্তি ৪৬ appeared first on সোনালী সংবাদ.
