মেহেরপুর নিউজঃ
মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শহীদ গফুর সড়কের মরহুম ডা. আব্দুল বাকী (বাঁকি ডাক্তার)-এর বড় মেয়ে, বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী শাকিলা জাফরের মা এবং মেহেরপুরের বিশিষ্ট সংগীতশিল্পী শাফিনাজ আরা ইরানির বড় বোন সুরাইয়া বানু মীরা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯৪ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। পরে বাদ মাগরিব ঢাকার একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
The post মেহেরপুরের সুরাইয়া বানু মীরা আর নেই appeared first on Meherpur News.
