যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। সেই সঙ্গে বিপুল পরিমাণ প্রবেশপত্র, স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।
গত ১১ অক্টোবর পূর্বনির্ধারিত এই পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে প্রশ্ন ফাঁস খবর পাওয়া যায়। এরপর সেই পরীক্ষা স্থগিত করে ১৬ অক্টোবর নতুন পরীক্ষার তারিখ ঘোষণা করে যুব উন্নয়ন অধিদপ্তর। সেই সঙ্গে প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়।
২৪২টি পদের বিপরীতে যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ চাকরিপ্রার্থী।
