চট্টগ্রামের আনোয়ারার সন্তান, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের ডায়মন্ড সদস্য ইব্রাহিম খলিলকে যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে সংগঠনটি। আগামী ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল, সিআইপি স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
নতুন দায়িত্বে যুক্তরাজ্যে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবেন ইব্রাহিম খলিল। পাশাপাশি ক্লাবের সদস্যসংখ্যা বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ, সংগঠনের বিভিন্ন কার্যক্রম প্রচার এবং প্রবাসীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দায়িত্বও পালন করবেন তিনি।
ইব্রাহিম খলিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দায়িত্ব পালন শেষে অবসরে যান। এ ছাড়া তিনি গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন নিয়োগের বিষয়ে ইব্রাহিম খলিল বলেন, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং ক্লাবের কার্যক্রম এগিয়ে নিতে আন্তরিকভাবে কাজ করব।
The post চট্টগ্রাম প্রবাসী ক্লাবের যুক্তরাজ্য প্রতিনিধি হলেন সাবেক সেনা সদস্য ইব্রাহিম খলিল appeared first on Dhaka Protidin.
