ইউনুছ আলী (রৌমারী) কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ৩ নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চায়ের কাপে আলোচনা শুরু হয়েছে।আলোচনার শীর্ষে বিএনপি মনোনয়ন প্রতার্শী প্রার্থী নুর আলম খান হিরো। তিনি রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের খান পাড়া / কুটিরচর গ্রামের আকবর খানের ২য় সন্তান। তিনি রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি দক্ষিণ টাপুর চর দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতেছেন,নির্বাচনকে ঘিরে বন্দবেড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএবপির মনোনয়ন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা ঝড় বাড়ছে।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখে বিভিন্ন সামাজিক ও শিক্ষাবান্ধব কাজে সহযোগিতা করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয় আশাবাদী।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
