‘সত্য, সাহস, সুন্দর’ এই প্রত্যয়কে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘কালবেলা’র গৌরবের চার বছরপূর্তি ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় জগন্নাথপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমেদ।
জগন্নাথপুর প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালবেলার উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সদস্য মির্জা লিকছন, জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সহ-সভাপতি আব্দুল হাই, জ্যেষ্ঠ সাংবাদিক আলী আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (দুর্যোগ ও ত্রাণ) কর্মকর্তা শিমুল আলী, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আজিজুর রহমান আজাদ, সাংবাদিক রায়হান আহমেদ, বিএনপি নেতা দিলু মিয়া ও মকবুল হোসেনসহ প্রমুখ।
আনন্দঘন পরিবেশের এই অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কালবেলা পত্রিকা ও এর সম্পাদক, প্রকাশক, সাংবাদিক এবং কলাকুশলীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।
বক্তারা বলেন, বিগত চার বছরে কালবেলা সব পাঠকের চাহিদা পূরণ করে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি অল্প সময়ের মধ্যেই সব মহলে ব্যাপক পাঠকপ্রিয়তা ও সমাদৃত লাভ করেছে।
তারা আশা প্রকাশ করে বলেন, আগামীতেও কালবেলা একইভাবে সত্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাবে এবং মা, মাটি ও মানুষের কথা বলবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
